কিট পরীক্ষার অনুমতি পেয়েছে গণস্বাস্থ্য

৩০ এপ্রিল, ২০২০ ২০:৫৮  
অবশেষে গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত করোনা শনাক্তের কিটের সক্ষমতা পরীক্ষার অনুমতি দিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর। এই অনুমতির ফলে র‌্যাপিড ডট ব্লট টেস্টিং কিট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) বা আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশে (আইসিডিডিআরবি) পরীক্ষা করাতে পারবে গণস্বাস্থ্য কর্তৃপক্ষ। সক্ষমতা পরীক্ষার জন্য এখন আর গণস্বাস্থ্যকে আর নিয়ম অনুযায়ী কন্ট্র্যাক্ট রিসার্চ ফার্মের (সিআরও) দ্বারস্থ হতে হবে না। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।